লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত

সারাদেশে বৃষ্টি কমে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে

প্রকাশ : 17 Oct 2026
সারাদেশে বৃষ্টি কমে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে

স্টাফ রিপোর্টার: ঝড়-বৃষ্টির প্রবণতা কমে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বিস্তারিত:

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 


আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। 


ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় (০৫-১০) কি.মি.। সকাল ০৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫টা ৩১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫টা ৫৭ মিনিটে।


আবহাওয়াবিদ মোঃ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এছাড়া আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে ১৭ অক্টোবরের পরবর্তী দুই-একদিন সমুদ্র কিছুটা উত্তাল হওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত সাগরে কোনো সতর্ক সংকেত নেই।


সম্পর্কিত খবর

;