ডেস্ক রিপোর্ট:দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে আজ বুধবার, ১০ জুন ২০২৬ সকাল নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন দর বহাল থাকবে।
বাজুস নির্ধারিত প্রতি গ্রাম স্বর্ণের দামকে ভরিতে রূপান্তর করলে নতুন দাম দাঁড়ায়: ২২ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত প্রতি ভরি স্বর্ণালংকার ২,২২,৭৪২ টাকা, ২১ ক্যারেট ২,১২,৫৯৫ টাকা, ১৮ ক্যারেট ১,৮২,২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১,৪৮,৩৯৭ টাকা।
একইভাবে রৌপ্যের নতুন দাম: ২২ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত প্রতি ভরি রৌপালংকার ৯,৫৬৪ টাকা, ২১ ক্যারেট ৯,৩৩১ টাকা, ১৮ ক্যারেট ৪,০২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপা ৩,০৩২ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রৌপার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট যুক্ত হবে এবং ক্রেতাদের কাছ থেকে তা আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এছাড়া অলংকারের ডিজাইন ও মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
উল্লেখ্য, ১ ভরি = ১১.৬৬৪ গ্রাম ধরে গ্রামের দাম থেকে ভরির দাম হিসাব করা হয়েছে। আজ ১০ জুন সকাল ৯টায় অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টা থেকে সারাদেশের জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর হয়েছে।
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’ ...
সব মন্তব্য
No Comments