ডেস্ক রিপোর্ট: বিশ্বে প্রতি মুহূর্তে বাড়ছে পাসওয়ার্ড আক্রমণের ঘটনা। প্রতি সেকন্ডে হামলার শিকার হচ্ছে ৯২১টি পাসওয়ার্ড। গত এক বছরে হু হু করে পাসওয়ার্ড অ্যাটাকের পরিমাণ ৯৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
‘ডিজিটাল ডিফেন্স রিপোর্ট ২০২২’ সমীক্ষায় হামলার অন্যতম হাতিয়ার বলা হয়েছে মানবচালিত র্যানসামওয়্যার-কে।
মাইক্রোসফট প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে হ্যাকিংয়ের নতুন নতুন পন্থা। ফলে পাসওয়ার্ড অ্যাটাক ঘিরে বাড়ছে জটিলতা। চলতি বছরের মে মাস পর্যন্ত যাবতীয় তথ্যে দেখা গেছে, রিমোট ম্যানেজমেন্ট ডিভাইসে এই আক্রমণ বাড়ছে। শুধুমাত্র গত মে মাসেই অ্যাটাক হয়েছে ১০ লাখ।
সমীক্ষায় আরও বলা হয়, ‘নিজের কম্পিউটিং পাওয়ারকে ব্যবহার করে হ্যাকররা ক্রিপ্টোকারেন্সির খনিতেও হাত বাড়াচ্ছে।’ র্যানসামওয়্যারের মাধ্যমে অন্তত এক তৃতীয়াংশ পাসওয়ার্ড অ্যাটাক হয়ে থাকে।
বলা হচ্ছে, র্যানসামওয়্যারের থেকে দূরে থাকতে সবচেয়ে বেশি কার্যকরি প্রতিকার হচ্ছে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন। এছাড়াও বারবার সিকিউরিটি প্যাচ, নেটওয়ার্কের মধ্যে সহজে বিশ্বাস করার রাস্তায় না হাঁটারও পরামর্শ দিচ্ছে সমীক্ষার পর্যবেক্ষণ। মাইক্রোসফট বলছে, এখন পর্যন্ত তারা ১০০০০ ডোমেইনস বাতিল করেছে এই সমস্যা থেকে বের হতে। যেগুলো সাইবার অপরাধীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। বলা হচ্ছে, ৬০০টি এমন ডোমেন মাইক্রোসফট পেয়েছে যেখানে দেশের থেকেই কেউ হ্যাকিংয়ের রাস্তায় হেঁটেছিল। ফলে স্বভাবতই পাসওয়ার্ড নিয়ে সতর্ক হতে বলা হচ্ছে সংস্থার তরফে।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments