ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি-র পরিচালক এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মো: বাকী বিল্লাহ (বিকুল)।
শনিবার (৩০ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসিসির পরিচালক এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহকে ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। ৩০ মার্চ থেকে পরবর্তী এক বছর তিনি দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী তিনি সব সুযোগ-সুবিধা পাবেন।
দায়িত্ব পাওয়ার পর জানতে চাইলে অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহ বলেন, আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে একটা দূরত্ব পরিলক্ষিত হচ্ছে। সেই দূরত্ব কমিয়ে আনার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধন এবং বন্ধুত্ব প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments