ডেস্ক রিপোর্ট: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ডিপ্লোমা ইন গাইনি এন্ড অব্স, ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ এবং মাস্টার্স অব পাবলিক হেলথ- হসপিটাল ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েশন কোর্স এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টায় মেডিকেল কলেজের এম আর খাঁন লেকচার থিয়েটারে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান এবং আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম, গাইনি বিভাগের অধ্যাপক ডা. শামসুন নাহার, পেডিয়েট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. এআরএম লুৎফুল কবীর, অধ্যাপক ডা. সাইদা আনোয়ার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাইভেট মেডিকেল কলেজ গুলোর মধ্যে অল্প কয়েকটি কলেজে পোষ্ট-গ্রাজুয়েশন কোর্স আছে। তার মধ্যে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ একটি। স্বাস্থ্য খাতে দেশব্যাপি আদ্-দ্বীনের অনেক সুনাম আছে। আদ্-দ্বীন হাসপাতালসমূহে আপনাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। আদ্-দ্বীন থেকে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখতে হবে। ভালোভাবে কোর্স সম্পন্ন করে আদ-দ্বীনের মুখ উজ্জ্বল করতে হবে।
এসময় অনুষ্ঠানে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments