গোবিপ্রবি প্রতিনিধি: জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনকে স্থায়ীভাবে, আর তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে এ বরখাস্তের নির্দেশনা দেওয়া হয়।
দীর্ঘদিন কর্ম ক্ষেত্রে অনুপস্থিত থাকার অভিযোগে স্থায়ী বরখাস্ত হলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপপরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও জেষ্ঠ্য চিকিৎসক কর্মকর্তা অভিষেক বিশ্বাস। ওই অফিসে আদেশে উল্লেখ করা হয়েছে অনুপস্থিত থাকায় ওই তিন কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুইবার করণ দর্শানো নোটিশ দেন। কিন্তু তারা কারণ দর্শানোর নোটিশের কোন জবাব না দেওয়ায় বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা ও আপিল বিধিমালা মোতাবেক তাদের পলাতক বলে গণ্য করা হয়, ওই আইন অনুযায়ী বিষয়টি শাস্তিযোগ্য হওয়ায়, শৃঙ্খলা বোর্ডের সুপারিশ এবং রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী স্থায়ীভাবে চাকুরি হতে বরখাস্ত করা হল।
সাময়িক বরখাস্ত করা অপর তিন কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ফারজানা ইসলাম (শাহবাগ থানায় একাধিক মামলা আছে), নজরুল ইসলাম ও উপ-পরিচালক (পউও) তুহিন মাহামুদ। এর মধ্যে নজরুল ইসলাম ও ফারজানা ইসলাম দুজনেই ফৌজদারী মামলার ও তুহিন মাহমুদ বিভাগীয় মামলার আসামি এবং বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন অনুপস্থিত থাকার তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা পালন করে বহিষ্কৃত কর্মকর্তারা। ২৪ এর ৩রা আগস্ট এক মিছিলে তারা আন্দোলনবিরোধী নানা স্লোগান দেন। এছাড়া শিক্ষার্থীদের চামড়া তুলে নেওয়া সহ বিএনপি, জামাত এর বিপক্ষে হুশিয়ারীসূলক বক্তব্য প্রদান করেন তারা। পরে আওয়ামী লীগের পতন হলে তারা পলায়ন করে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments