ডেস্ক রিপোর্ট: আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে - রে তুই আল্লাহ ... মাঝি বাইয়া যাও রে ... আমার কাঙ্খের কলসি ... প্রাণ সখিরে বাবলা বনের ধারে ধারে ... আমার বাড়ি যাইও বন্ধু ... অসংখ্য কবিতাও গানের স্রষ্টা আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মবার্ষিকী আগামীকাল বুধবার ।
আবদুল হাই মাশরেকী ১৯০৯ সালের ১ এপ্রিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁকনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন । শৈশব থেকেই গান ও কবিতা রচনা করতেন তিনি । বাংলা সাহিত্যে তিনি প্রথম হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে কবিতাকে প্রতিবাদের হাতিয়ারে পরিণত করেছেন ।
জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন অনুষ্ঠানের আয়োজন করেছেন । কবির নিজ জন্মভূমিতে সকাল ১২ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের মিলয়াতনে কবি আবদুল হাই মাশরেকী পরিষদ উদ্যোগে এক স্মরণসভা , সমাধি জিয়ারত , কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ঢাকাস্থ কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র ও জনপ্রশাসন পত্রিকা যৌথ উদ্যোগে চারদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
আগামী ১৭এপ্রিল -১৮ এপ্রিল ২০২৬ শুক্রবার ও শনিবার দুইদিনের শিশু-কিশোরদের চিত্রাংকন,সঙ্গীত, নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে সকাল ৯টা হতে ৬টা প্রতিযোগিতা চলবে।
আগামী ২মে-৩মে ২০২৬ শনিবার ও রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিত্রশালা মিলায়তনে "মাশরেকরী বন্দনা " অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: মাটি ও মানুষের জীবন, বাংলার লোকঐতিহ্য আর শেকড়ের কথাকে সৃষ্টির ভুবনে ধারণ করা কবি আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মোৎসবের তিন দিনব্যাপী আয়োজন শেষ হয়েছে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একা ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা পাঠক ও বইপ্রেমীদে ...
লুতুব আলি, কলকাতা: প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আজ কলকাতার শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিকের সা ...
ডেস্ক রিপোর্ট: নাচের উপর উচ্চতর প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশ ...
সব মন্তব্য
No Comments