ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের কনজ্যুমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমির বহুল প্রতীক্ষিত ঈদুল আজহা ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। বিজয়ীদের মধ্যে ১ লাখ টাকা জিতে নেন যমুনা ফিউচার পার্ক এলাকার বাসিন্দা রাসেল শেখ। পাশাপাশি, রাজধানীর বসুন্ধরা সিটি এলাকার মো. সোহেল তানভীর ও নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা ফয়সাল মাহমুদ নগদ ৬০,০০০ টাকা করে জিতে নেন।
একইসাথে, আকর্ষণীয় এই ক্যাম্পেইন উপলক্ষে চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর, বরিশাল, রাজশাহী ও সিলেট থেকে আটজন বিজয়ী জিতে নেন ফ্রি স্মার্টফোন। এছাড়াও, দেশের বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জন বিজয়ী জিতে নেন রিয়েলমি বাডস টি২০০ লাইট।
ক্যাম্পেইনের সময় গ্র্যান্ড প্রাইজের পাশাপাশি, উৎসবের এ আয়োজনে সকল ব্যবহারকারীর অংশগ্রহণ নিশ্চিত করতে রিয়েলমি নিয়ে এসেছে গ্যারান্টেড গিফটস। রিয়েলমি সি৭৫ বা রিয়েলমি সি৭৫এক্স কিনলেই ক্রেতারা ২ বছরের বর্ধিত ওয়ারেন্টি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। রিয়েলমি ১২ স্মার্টফোনের জন্য ক্রেতারা ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়েছেন; ফলে, স্মার্টফোনটির দাম ২৭,৯৯৯ টাকা থেকে কমে মাত্র ২৫,৯৯৯ টাকা হয়েছে।
রিয়েলমি ১৪ সিরিজের ক্রেতারা স্টাইলিশ বোনাস হিসেবে একটি এক্সক্লুসিভ রিয়েলমি-ব্যান্ডেড টি-শার্ট পেয়েছেন। এছাড়াও, ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সকলের জন্য বাংলালিংকের সহযোগিতায় বিশেষ অফার উপভোগের সুযোগ ছিল।
বিজয়ীদের নাম ঘোষণা করা হলেও, ক্যাম্পেইনটি ঈদের দিন পর্যন্ত চলবে; এবং গ্রাহকদের জন্য বিশেষ উপহার পাওয়ার সুযোগও একইসাথে থাকবে।
ঈদ ক্যাম্পেইনটি কেবল সর্বাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে রিয়েলমি’র অব্যাহত প্রচেষ্টার বিষয়টিই তুলে ধরে না; বরং পাশাপাশি, এর ব্যবহারকারীদের জন্য অর্থপূর্ণ পুরস্কার ও সমৃদ্ধ অভিজ্ঞতাও নিশ্চিত করে। অনন্য পুরস্কার ও নিশ্চিত উপহারের সমন্বয়ে, উৎসবের এই মওশুমে প্রতিটি ক্রেতার জন্য বিজয়ীর অনুভূতি নিশ্চিত করতে চায় রিয়েলমি।
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments