ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঈদুল আজহার আর মাত্র কিছু দিন বাকী। গরুর খামারিদের যেনো দম ফেলানোর সময় নেই। সবাই ব্যস্ত তাদের খামারের গরু গুলোক বিভিন্ন নামে বাজারে প্রদর্শনের জন্য। ক্রেতাদের আকর্ষণ করতে খামারিরা তাদের সেরা গরু গুলোকে বিভিন্ন নাম রাখছেন। খান বাহাদুর, রাজাবাবু, জায়েদ খাঁন, বসসহ বিভিন্ন নায়কের নাম রাখছেন। ঠিক তেমনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের কৃষক হাজী সফিকুল ইসলাম তার গরুর নাম রেখেছেন "কাজল বাবু"।
জানা যায়, নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের কৃষক হাজী সফিকুল ইসলাম সাড়ে তিন বছর ধরে এই ষাড় গরুটি লালন-পালন করে বড় করে তোলেছেন। এ বছর এই কাজল বাবুকে ঈদুল আজহার বিক্রি করা হবে। কাজল বাবুকে এখনো কোন বাজারে তোলা হয়নি। কাজল বাবুকে দেখতে সফিকুল ইসলামের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। কৃষক গরুটির দাম হাকিয়েছেন সাড়ে ৭ লাখ টাকা। ওজন প্রায় ১৯ থেকে ২০ মণ হবে।
কৃষক হাজী সফিকুল ইসলাম জানান, এবার কোরবানিতে কাজল বাবুকে বিক্রি করা হবে। ঘরের দেশী গরুর বাছুর থেকে গত সাড়ে তিন বছর ধরে এই ষাড় গরুটিকে লালন-পালন করে বড় করা হয়েছে। কাজল বাবুর মা এখনো জীবিত। গরুটির রঙ্গের সাথে মিল রেখে নাম রাখা হয়েছে "কাজল বাবু"। ভূষি, শুকনো খড় ও ঘাষ খাইয়ে গরুটিকে বড় করা হয়। কোন প্রকার ক্যামিকেল খাবার গরুটিকে খাওয়ানো হয়নি। শান্ত স্বভাবের এই ষার গরুটি। গরুটিকে এখনো বাজারে তোলা হয়নি। বাড়িতে রেখেই গরুটিকে বিক্রি করতে পারবো। ২০ মণ ওজনের কাজল বাবু নামে গরুটির দাম ৭ লাখ টাকা। তবে এখন পর্যন্ত কাজল বাবুর দাম উঠেছে ৫ লাখ টাকা।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments