বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ২০জন মেধাবী ছাত্র ‘জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। আজ ০৬ ডিসেম্বর মঙ্গলবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা, হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, সিনেট সদস্য এস এম বাহালুল মজনুন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অসচ্ছল শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এসব শিক্ষার্থীকে সহায়তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সুউচ্চ নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে মানবতার কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বৃত্তিপ্রাপ্ত ছাত্ররা হলেন- অমৃত মৃধা, কল্লোল দাস, বাবলা বর্মণ, সাগর মুন্ডা, মহিন্দ্র চন্দ্র, অন্তু বড়–য়া, হৃদয় বর্মণ, সৌরভ রায়, জগন্নাথ বসাক, বিজয় মজুমদার, সন্তোষ চন্দ্র সিংহ, অনুজিত বিশ্বাস, এ্যান্থোনি তরঙ্গ নকরেক, ধনেশ্বর রায়, চিন্ময় রায়, অপু দত্ত, অনিক চন্দ্র পাল, নিলয় চন্দ্র দাস, সরল তংচঙ্গা এবং বিপ্লব খালকো।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments