ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলালিংক-এর সাথে যৌথভাবে নিয়ে এসেছে দারুণ অফার। বাজারে নতুন আসা রিয়েলমি সি৩৩ কিনলেই গ্রাহকেরা বছরজুড়ে পাবেন ২০জিবি ইন্টারনেট ডেটাপ্যাক।
দেশজুড়ে রিয়েলমি’র যেকোন আউটলেট থেকে কিংবা অনলাইন থেকে বাংলালিংক ব্যবহারকারীরা রিয়েলমি সি৩৩ কিনলে বিনামূল্যে এক বছরের জন্য ২০জিবি দ্রুততম ফোরজি ইন্টারনেট উপভোগ করতে পারবেন। প্রথম মাসে গ্রাহকেরা ৯জিবি ইন্টারনেট (৮জিবি টফি স্ট্রিমিং) পাবেন। দ্বিতীয় মাস থেকে এক বছর পর্যন্ত গ্রাহকেরা প্রতি মাসে ১জিবি করে মোট ১১জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন (সাত দিনের মেয়াদ)। প্রথম মাসের জন্য প্যাকেজটি পেতে, ব্যবহারকারীদের রিয়েলমি সি৩৩ কিনে বাংলালিংক সিমটি ফোনে প্রবেশের পর ৫০০০৫২১# ডায়াল করতে হবে। পরবর্তী মাসগুলোতে ৫০০০৫২৩# ডায়াল করলেই গ্রাহকেরা পেয়ে যাবেন ফ্রি ইন্টারনেট। এছাড়া, ব্যবহারকারীরা ১২১৭১৯৮# ডায়াল করলে মাত্র ১৯৮ টাকায় ৩০ দিনের মেয়াদ সহ ১০জিবি ইন্টারনেট ও ১৫০ মিনিটের বিশেষ অফার উপভোগ করতে পারবেন।
এই ফোনের বাউন্ডলেস সি ডিজাইন তরুণদের ফ্যাশন স্টেটমেন্টে নতুন মাত্রা যোগ করেছে। ৮.৩ মিলিমিটারের স্লিম বডি ও রাইট-অ্যাঙ্গেল বেজেলসহ এই ফোনটি তরুণদের স্টাইলকে করে তুলবে আরো প্রাণবন্ত। ফোনটি ব্যবহারের সময় পাওয়া যাবে আরামদায়ক ও প্রিমিয়াম অনুভূতি। এই ফোনের ব্যাক কভার দেখতে ঠিক নীল সমুদ্রের মত, যার ফলে ব্যবহারকারীরা পাবেন অন্যরকম এক অনুভূতি। মাইক্রন-লেভেল প্রসেসিং ও লিথোগ্রাফির সাহায্যে তৈরি করা এই ডিজাইনের অন্যতম দিক এর ডাইন্যামিক ভিজ্যুয়াল লাইট এফেক্ট, যার ফলে ফোনটি বিভিন্ন আঙ্গেল থেকে দেখতে বেশ দৃষ্টিনন্দন লাগে। ফটোপ্রেমীদের জন্য এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেলের সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তি সম্বলিত ক্যামেরা, যার সাহায্যে যেকোন আলোতে খুব সহজেই তোলা যাবে প্রাণবন্ত ছবি। এছাড়া, সুবিশাল ৫,০০০এমএএইচ ব্যাটারির সাহায্যে দিনভর চার্জ শেষ হয়ে যাওয়ার চিন্তা ছাড়াই ফোনটি ব্যবহার করা যাবে।
রিয়েলমি সি৩৩ অ্যাকুয়া ব্লু ও নাইট সি এই দুটি কালারে পাওয়া যাচ্ছে, সাথে আছে দু’টি ভ্যারিয়েন্ট। ৩জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ মাত্র ১২,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এবং ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট মাত্র ১৪,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) পাওয়া যাচ্ছে। কেনার জন্য বিস্তারিত জানতে ক্লিকঃ
https://www.realme.com/bd/realme-c33
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম জোরদার করতে ইন্টেনসিভ ওয়ার্কশপের মাধ্যমে আজ মঙ্গলবার ২৩ জুন শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম দ্ ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে এগিয়ে থাকতে এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে ফেসবুকে (Facebook) আমূল পরিবর্তন আনছে মেটা (Meta)। সোমবার, ১৬ জুন ২০২৬ এক ব্লগ পোস্টে ...
সব মন্তব্য
No Comments