নতুন দর কার্যকর
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে দেশের বাজারেও সোনা ও রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং আজ সোমবার সকালে এক জরুরি সভা করে নতুন মূল্য নির্ধারণ করে। আজ ১৫ জুন সকাল ১০টা থেকে নতুন এই দর সারা দেশে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪১ হাজার ৯৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ১৭ হাজার ৯০৬ টাকা। এছাড়া ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৫ হাজার ২৫ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৯৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১১২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে বহাল থাকবে। উল্লেখিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যোগ করে ক্রেতাকে পরিশোধ করতে হবে। এর আগে সর্বশেষ ৮ জুন সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ৯৯৫ টাকা। নতুন দরে ভরিতে দাম বেড়েছে ৭ হাজার ৫০০ টাকা।
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’ ...
সব মন্তব্য
No Comments