গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৪১তম রিজেন্ট বোর্ড সভায় ৩৬তম একাডেমিক কাউন্সিল সভায় গৃহীত সুপারিশ ও সিদ্ধান্তসমূহ অনুমোদন দেওয়া হয়েছে। তবে ৩৬/৫ নং সিদ্ধান্তে সামান্য সংশোধন এনে নতুনভাবে অনুমোদন দিয়েছে বোর্ড।
গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ওই সভায় শিক্ষার্থীদের প্রস্তাবনা ও মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ইনস্টিটিউট ও স্থাপনার নাম পরিবর্তনের সুপারিশ করা হয়। পরবর্তীতে রিজেন্ট বোর্ড সভায় বিষয়টি আলোচনা শেষে নিম্নোক্ত সংশোধিত নামসমূহ অনুমোদিত হয়।
সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান নাম ও সংশোধিত নাম- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বর্তমান নাম বনলতা হল,
শেখ রেহানা হল অপরাজিতা হল ও
শেখ রাসেল হলের বর্তমান নাম শহীদ তিতুমীর হল।
এছাড়া, বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ এর নতুন নাম হলো ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট এর নাম ইনস্টিটিউট অব এগ্রিকালচার, শেখ হাসিনা ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নতুন নাম ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি।
নাম পরিবর্তন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের। এটির নতুন নাম হলো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ।
এছাড়া শেখ মুজিবের নামে নির্মাণাধীন ম্যুরাল কমপ্লেক্সের নতুন নাম হিসেবে GSTU ম্যুরাল কমপ্লেক্স নাম রিজেন্ট বোর্ডে অনুমোদিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়ে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
রিজেন্ট বোর্ডের অনুমোদনের পর এখন এসব নাম বিশ্ববিদ্যালয়ের সকল আনুষ্ঠানিক নথি, সাইনবোর্ড ও প্রকাশনায় প্রয়োগ করা হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments