স্টাফ রিপোটার: বাংলাদেশের জুয়েলারি শিল্পে বিনিয়োগ করতে চান দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। ঢাকায় সফরত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধি দল বৈঠক করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সাথে।
আজ ১৩ মার্চ বাজুস কার্যালয়ে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বাজুসের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুয়েলারি খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। এসময় তারা বলেন, বাংলাদেশে জুয়েলারি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশও দক্ষিণ আফিকা বিনিয়োগ করতে পারে। এতে দুই দেশের মধ্যেকার ব্যবসায়ীক সম্পর্ক বাড়বে।
এ সময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের সদস্য নোকুথুলা নোকি এনডলভ বলেন- বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এদেশে জুয়েলারি খাতে বিনিয়োগে অপার সম্ভাবনা আছে। তিনি আরো বলেন, সঠিকভাবে বিনিয়োগ করা হলে বাংলাদেশের জুয়েলারি শিল্প এগিয়ে যাবে।
এসময় বাজুসের সহ- সভাপতি মাসুদুর রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে জুয়েলারি খাত দিন দিন এগিয়ে যাচ্ছে, তাই তিনি দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে এই খাতে বিনিয়োগ করার আহ্বান জানান।
বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্য পবন কুমার আগরওয়ালা বলেন, এই দেশে ডায়মন্ড খচিত অলংকারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বড় আকারে কোন ডায়মন্ড কাটিং কারখানা নাই। তাই তিনি অপার সম্ভাবনাময়ী ডায়মন্ড কাটিং কারখানা স্থাপনে বিনিয়োগ করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে আহ্বান জানান।
এই বৈঠকে দক্ষিন আফ্রিকার প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এলিসা মাকওয়া, এছাড়া বাজুসের প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি এম এ হান্নান আজাদ, মো. রিপনুল হাসান, মো. জয়নাল আবেদীন, সহ সম্পাদক মোস্তফা কামাল, কাজী নাজনীন হোসেন, ফরিদা হোসেন, কোষাধ্যক্ষ উত্তম বণিক, কার্যনির্বাহী কমিটির সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, নারায়ন চন্দ্র দে, মো.মজিবর রহমান খান, জয়দেব সাহা, মো. ছালাম, মো. আলী হোসেন।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments