ডেস্ক রিপোর্ট: রিয়েলমি’র চ্যাম্পিয়ন সি সিরিজের নতুন ফোন রিয়েলমি সি৫৫ এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে। ১২ এপ্রিল থেকে রিয়েলমি ফ্যানরা এই চমৎকার ডিভাইসটি কিনতে পারছেন। একই সাথে শুরু হয়েছে অফলাইন সেলস।
গত ২ এপ্রিল https://realmebd.com/c55-prebook এই লিঙ্কের মাধ্যমে এই ডিভাইসের প্রি-অর্ডার শুরু হয়। প্রি-অর্ডারের পরিমাণ সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মাত্র ৮ দিনেই সি৫৫ ফোনের প্রি-বুকিং আগের ডিভাইসের তুলনায় বৃদ্ধি পেয়েছে প্রায় ১৬০০ শতাংশ!
এই ফোনে ক্যামেরা, স্টোরেজ, চার্জ ও ডিজাইন এই চারটি ক্ষেত্রে সেগমেন্ট সেরা ফিচার যুক্ত করেছে রিয়েলমি। এই ফোনে আছে ৬৪ মেগাপিক্সেল এআই ক্যামেরা (এই সেগমেন্টে প্রথম), সাথে ২ মেগাপিক্সেলের বিঅ্যান্ডডবিøউ ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা; যার সাহায্যে তোলা যাবে ঝকঝকে ও স্পষ্ট ছবি। ক্যামেরার বিভিন্ন উদ্ভাবনী ইমেজ মোড দিয়ে যেকোনো ছবিকে করা যাবে আরও আকর্ষণীয়। এছাড়াও, ৮ জিবি র্যাম স¤প্রসারণের মাধ্যমে ১৬ জিবি পর্যন্ত র্যাম ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এই সেগমেন্টের সবচেয়ে দ্রæতগতির ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি সমৃদ্ধ সি৫৫ ফোন ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে দুশ্চিন্তাহীন স্মার্টফোন অভিজ্ঞতা। এছাড়া, প্রাকৃতিক উপাদান থেকে অনুপ্রাণিত সানশাওয়ার ডিজাইন ফ্যাশন সচেতন তরুণদের স্টাইল ষ্টেটমেন্টে যোগ করবে নতুন মাত্রা। স্মার্টফোনটি সানশাওয়ার ও রেইনি নাইট এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে।
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments