বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ একযোগে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। ২৩টি মুল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিাত হবে। আজ (২৭ এপ্রিল) এ ( বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত চলবে। তারপর আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা আজ বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গুচ্ছভুক্ত পরীক্ষায় যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীর সংখ্যা বেশী সেই বিশ্ববিদ্যালয়গুলো একাধিক উপকেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছেন।এরমধ্যে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছয়টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাতটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নয়টি এবং খুলনা বিশ্ববিদ্যালয় চারটি কেন্দ্রে আজ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৪ হাজার ৩শ জন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৪শ ৪২ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮ হাজার ৮শ ৮৬ জন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯ হাজার ১শ ৯৭ জন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার ১শ ৩৪ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩১ হাজার ৯শ ৪৬ জন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫৩ হাজার ৮শ ১৫ জন ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী রয়েছে।
ভর্তি পরীক্ষা কমিটির মাধ্যমে জানাগেছে, সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষঅর্থীরা পরীক্ষা কেন্দ্রে কোন ব্যাগ, মোবাইলসহ কোন ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তিনিট ইউনিটে ৩ লাখ ৫ হাজার ৩শ ৪৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
আগামী ৩ মে বি (মানবিক) ইউনিট ও ১০ মে সি ( বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে আসন বিন্যাস ও অন্যান্য তথ্য প্রকাশ করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় এই https://gstadmission.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments