নতুন বছর
স্টাফ রিপোর্টার: নতুন বছরের বই পেলো মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ২৪ লাখ ৩০ হাজার ২০০ জন শিক্ষার্থী। ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় সারাদেশে ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ৩৪ লাখ ৩৬ হাজার ৭০৪টি বই বিতরণ করা হয়।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি পাসের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। এ প্রকল্পটিকে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আলেমদের কল্যাণে গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে। ইসলামি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আছে এমন ইমাম ও আলেম-ওলামারা এ স্কলারশিপ পাবেন। বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনে এ স্কলারশিপ প্রদান করা হবে। এছাড়া, সারাদেশে ইসলামের খেদমতে যারা বিশেষ অবদান রেখেছেন তাদেরকে চলতি মাসেই কেন্দ্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে বলে জানান উপদেষ্টা।
উপদেষ্টা আরো বলেন, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদকে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য চারটি মন্ত্রণালয়ে আধা-সরকারি পত্র দেওয়া হয়েছে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে দাওরায়ে হাদিস সনদধারীদের নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানে বিধিমালা সংশোধন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ও মনির হায়দার এবং ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments