বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত ৩য় আন্তর্জাতিক সম্মেলন আজ থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৯:৩০ মিনিটে সিনেট ভবনে ‘বিল্ডিং ইনক্লুসিভ ফিউচারস: সোসাইটি, ডেভেলপমেন্ট এন্ড গভর্নেন্স ইন দি টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরি’ ( Building Inclusive Futures: Society, Development and Governance in the 21st Century) শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর এস এম এক্রাম উল্যাহর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর কর্মকর্তা মার্টিনা লিয়েবারম্যান। এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী উপ-উপাচার্য (গবেষণা) প্রফেসর জোসেফ ডিভাইন কী-নোট বক্তৃতা প্রদান করেন এবং সম্মেলনের সেক্রেটারি প্রফেসর মো. রবিউল ইসলাম (সমাজকর্ম বিভাগ) স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশ রাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত গঠন বিষয়ে এই সস্মেলন বিশেষ তাৎপর্য বহন করে। সামাজিক বিভিন্ন বিষয়ে যেমন দারিদ্র, দুর্নীতি, সুশাসন, টেকসই উন্নয়ন ইত্যাদি বিষয়ের ধারণা পাশ্চাত্যের হবহু অনুকরণে ব্যাখ্যা করলে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হয়। সেজন্য স্থানীয় বাস্তবতাকে বিবেচনায় নিয়ে এসব বিষয় বুঝতে হবে এবং প্রাসঙ্গিক নীতি ও কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। এই বিষয়টি আমাদের গবেষকেরা তাদের কাজে আলোকপাত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধগুলো থেকে রাষ্ট্রগঠন ও অন্তর্ভুক্তিমূলক শাসন, সামাজিক ন্যায়বিচার, টেকসই উন্নয়ন, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে আগামীর জন্য নির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সম্মেলনের আলোচ্য বিষয়গুলো থেকে একুশ শতকের উপযোগী একটি পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথরেখাও পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশসহ সাত দেশের প্রায় পাঁচ শতাধিক গবেষক, আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা অংশ নিচ্ছেন।
সম্মেলন উদ্বোধন অনুষ্ঠান ছাড়াও ৫০টি একাডেমিক সেশনে প্রায় ৩০০টি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে নির্ধারিত আছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments