বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাজধানীর সায়েন্স ল্যাবে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
ধানমন্ডি অঞ্চলের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোস্তফা তারিকুজ্জামান জানান, গত রোববার একটি কোচিং সেন্টারে দুই পক্ষের কথাকাটাকাটির জের ধরে আজকের সংঘর্ষ শুরু হয়েছে । তবে অন্য একটি সূত্র জানায়, ফুটবল খেলার মাঠে কথাকাটাকাটির জের ধরে এই সংঘর্ষ চলছে।
ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়ে। লাঠি নিয়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষ পুলিশের ওপরেও হামলা চালায়। এতে চারজন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশকেও লাঠিপেটা করতে দেখা গেছে।
পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুপুর ২.৩০ নাগাদ শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ রাস্তার একপাশে অবস্থান নিয়েছে।
সংঘর্ষের শুরুতে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হলেও দুপুরের পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
সব মন্তব্য
No Comments