বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাটকেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। টিয়ারশেল ছোড়ার পর শিক্ষার্থীরা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে যায়।
ঘটনাস্থল ঘুরে দেখা যায়, মিরপুর রোডের নিউমার্কেট–সাইন্সল্যাব অংশে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের কারণে সাইন্সল্যাব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কেও যানবাহন চলাচল বন্ধ ছিল।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, গত দুই দিনে ঢাকা কলেজের সাতজন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। তাদের অভিযোগ, আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করে এ হামলা চালিয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিক সংঘর্ষের পর পুলিশ ও সংশ্লিষ্ট কলেজ প্রশাসনের উপস্থিতিতে একটি মৌখিক শান্তি সমঝোতা হয়। সে সময় উভয় কলেজের শিক্ষার্থীরা ফুল ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্য বজায় রাখার প্রতীকী অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে সংঘাতে না জড়ানোর আশ্বাস দেন।
তবে অভিযোগ রয়েছে, সেই সমঝোতার এক মাস পার হওয়ার আগেই তা ভেঙে ফের সহিংসতায় জড়িয়ে পড়ে আইডিয়াল কলেজের একাংশের শিক্ষার্থীরা, যার জেরে নতুন করে সাইন্সল্যাব এলাকায় উত্তেজনা তৈরি হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments