ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক কোয়ার্টার থেকে চোর সন্দেহে ২ যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কুষ্টিয়ার পূর্ব মজমপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে জীবন (৩০) ও মিলনের ছেলে শান্ত (৩২)।
শনিবার (২০ এপ্রিল) বেলা ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে তাদের সন্দেহভাজন হিসেবে ধরেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মো: আব্দুস সালাম ও খলিলুর রহমান।
জানা যায়, দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে শনিবার চালু হয় ইবির কার্যক্রম। তবে ক্যাম্পাস খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় দুপুরের মধ্যেই ক্যাম্পাস ফাকা হয়ে যায়। এ সুযোগে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে চুরি করতে আসে ২ যুবক৷ তবে সংরক্ষিত এলাকায় ঢুকে কিছু চুরির আগেই সিকিউরিটি ইনচার্জ তাদের পাকড়াও করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরবর্তীতে তাদের ইবি থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়৷
সিকিউরিটি ইনচার্জ আবদুস সালাম বলেন, ইতোপূর্বেও আমাদের কোয়াটারে বিভিন্ন সময় ফ্যান, ট্যাপ, শাওয়ার চুরি হয়েছে। ওই দুইজন যখন কোয়ার্টারে ছিল তখন আমরা হাতেনাতে তাদের ধরেছি৷ তাদের উদ্দেশ্য ছিল সুনসান পরিবেশে চুরি করে সব নিয়ে যাওয়া৷
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, যেহেতু এগুলো রাষ্ট্রীয় সম্পদ, তাই আমরা রেজিস্ট্রার বরাবর ফরোয়ার্ড করেছি এবং তাদের পুলিশে সোপর্দ করেছি। বাকিটা প্রশাসন দেখবে।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments