জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) আয়োজনে ‘ট্রেন্ডস ইন ইলেকট্রনিকস এন্ড হেলথ ইনফরম্যাটিকস’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের গ্যালারি কক্ষে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বব্যাপী বাংলাদেশের অংশগ্রহণ বেড়েই চলেছে। পাশাপাশি আইসিটি ও তথ্য-প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রে জাবির শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান প্রশংসনীয়। আশা করি, আধুনিক ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার এবং কীভাবে এর মাধ্যমে স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য হবে, তা সম্মেলনে উপস্থাপিত হবে। যা অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা সহজে জানতে ও বুঝতে পারবেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, আইসিটি ডিভিশনের মহাপরিচালক মোস্তফা কামাল, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ফরিদ আহমদ এবং আইআইটি’র পরিচালক অধ্যাপক এম শামীম কায়সার।
এছাড়া অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে ভারতের রাজস্থানের অ্যামিটি ইউনিভার্সিটির অধ্যাপক কানাদ রায় ও জাপানের ন্যাশনাল ইন্সটিটিউট অব ম্যাটারিয়ালস সায়েন্সের অনির্বাণ বন্দোপাধ্যায় বক্তব্য রাখেন।
সম্মেলনে বিভিন্ন দেশের গবেষকরা মোট ৫২টি প্রবন্ধ উপস্থাপন করবেন। এর মধ্যে, আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের আইআইটি’র ল্যাব কক্ষে ৩০টি প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার অনলাইন মাধ্যমে ২২টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এরপর দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
সব মন্তব্য
No Comments