হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ খোয়াই স্টুডিও থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল।
থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শিশু বিশেষজ্ঞ ডা. মো. জমির আলী, কবি ও কলামিস্ট তাহমিনা বেগম গিনি, শায়েস্তাগঞ্জ থিয়েটারের দলপ্রধান বাবুল মল্লিক এবং খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন।
আলোচনা সভায় অংশ নেন নাট্যকর্মী মুক্তাদির হোসেন, মো. জুবায়েদ হোসেন, শেখ ওসমান গণি রুমীসহ অন্যরা।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নাট্যকর্মী মীর ইয়াছিন মাহমুদ। কবিতা আবৃত্তি করেন সহশ্রীতা দাশগুপ্ত সন্ধি ও মো. তাইজুল ইসলাম। ড. সেলিম আল দীনের জীবনী পাঠ করেন মো. আরিফ।
এছাড়া নাট্যাচার্য সেলিম আল দীনের রচিত গান এবং সুকান্ত গোপের নির্দেশনায় ‘গ্রন্থিকগণ কহে’ নাটকের অংশবিশেষ পরিবেশন করা হয়। এতে অভিনয় করেন মীর ইয়াছিন মাহমুদ, চৌধুরী তাকদীর বীন আজাদ (রেদোয়ান), মো. হাসান মাহমুদ, মো. আরিফ, সহশ্রীতা দাশগুপ্ত সন্ধি, সুমী দাশ গুপ্ত, মো. শুভ ও মো. তাইজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সেলিম আল দীন দেশীয় নাট্যাঙ্গিককে সারা বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তাঁর উদ্ভাবিত ‘দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব’ অনুসরণ করে নতুন ধারায় শিল্পসৃষ্টিতে ব্রতী হয়েছেন অনেক শিল্পী ও নাট্যকর্মী।
বক্তারা আরও বলেন, সেলিম আল দীন লোকজ আঙ্গিকের নাট্যচর্চার ধারাকে বাংলার মূলধারার নাট্যাঙ্গিকে পরিণত করেছেন। বাংলা নাট্যচর্চায় তাঁর অবদান ও সৃষ্টিশীলতা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
স্টাফ রিপোর্টার: হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ...
স্টাফ রিপোর্টার: আজ ১২ ভাদ্র, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কালজয়ী এই কবি ইংরেজি ১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১৩৮৩ বঙ্গাব্দ ...
সুজয় ঘোষ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা ...
ডেস্ক রিপোর্ট: আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও বিশ্বমানবতার অন্যতম শ্রেষ্ঠ এই কবির ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সরকারি-বেসরকারি প্ ...
সব মন্তব্য
No Comments