স্টাফ রিপোর্টার: সদ্য অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫-এ স্মার্টফোন প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে বিশ্বের অন্যতম উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। এরই ধারাবাহিকতায় ব্র্যান্ডটি তাদের নতুন প্রজন্মের এআই সজ্জিত নোট ৫০ সিরিজ বিশ্বব্যাপী উন্মোচন করেছে, যা শিগগিরই বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে।
নোট ৫০ সিরিজের স্মার্টফোনগুলো ওয়ান-ট্যাপ ইনফিনিক্স এআই, আর্মারএলয় ম্যাটেরিয়ালস ও অল-রাউন্ড ফাস্টচার্জিং ৩.০-এর মতো অ্যাডভান্সড ফিচার দিয়ে তরুণ ব্যবহারকারীদের ফ্ল্যাগশিপ অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে যাচ্ছে।
শক্তিশালী এআই সিস্টেমকে ডিভাইস ইকোসিস্টেমের সাথে একীভূত করে ইনফিনিক্স নোট ৫০ সিরিজ প্রযুক্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। ফলে ব্যবহারকারীরা এআই-সক্ষম ফ্লোএক্স অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে নির্বিঘ্ন মাল্টিটাস্কিং, ভয়েস কন্ট্রোল, রিয়েল-টাইম টেক্সট ট্রান্সলেশন ও অন-স্ক্রিন কনটেন্ট রিকগনিশনের সুবিধা উপভোগ করতে পারবেন। কাজ, বিনোদন বা কনটেন্ট ক্রিয়েশনের জন্য ইনফিনিক্স এআই সিস্টেম একটি স্মার্ট ও ইন্টুইটিভ অভিজ্ঞতা নিশ্চিত করবে।
প্রথমবারের মতো, নোট ৫০ সিরিজে দামাস্কাস স্টিল ও অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে আর্মারএলয়-এর ট্রু-মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিগত অগ্রগতি ফোনকে টেকসই করার পাশাপাশি ৪.৫ জি ওপেন-এয়ার নেটওয়ার্ক স্ট্রাকচার এর মাধ্যমে আরও উন্নত নেটওয়ার্ক সংযোগও নিশ্চিত করবে, যা বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে কার্যকরী হবে।
গ্লোবাল লঞ্চের পর নোট ৫০ সিরিজ এখন বাংলাদেশের বাজারে আসতে প্রস্তুত। নতুন এই নোট সিরিজ এআই-চালিত উদ্ভাবন, প্রিমিয়াম ডিজাইন ও ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে স্থানীয় গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে।
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments