জয় খ্রীষ্টফার বিশ্বাস: বাংলাদেশে নারী ও শিশু নিরাপত্তা এখনো বড় এক উদ্বেগের বিষয়। প্রতিদিনই সহিংসতা, হয়রানি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা না পাওয়ার অভিযোগ সামনে আসে। এই বাস্তবতায় প্রযুক্তিনির্ভর একটি নতুন সমাধান হিসেবে আসছে 'Survivor’s Path' একটি SOS ইমার্জেন্সি অ্যাপ।
নিরাপত্তাহীনতা শুধু ব্যক্তিগত ভয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি প্রভাব ফেলে শিক্ষা, কর্মসংস্থান এবং মানসিক স্বাস্থ্যের ওপরও। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা সময়মতো আইনি সহায়তা পান না, আর সামান্য বিলম্বও কখনো জীবনহানির কারণ হয়ে দাঁড়ায়।
এই প্রেক্ষাপটে 'Survivor’s Path' অ্যাপটি সহজ কিন্তু কার্যকর কিছু ফিচার নিয়ে তৈরি করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী এক চাপেই SOS অ্যালার্ট পাঠাতে পারবেন। পাশাপাশি রিয়েল-টাইম লোকেশন শেয়ারিংয়ের মাধ্যমে পরিবার, প্রশাসন ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর কাছে তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা পৌঁছে যাবে। এতে দ্রুত রেসপন্স ট্র্যাকিং এবং মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য হেল্পলাইন সুবিধাও যুক্ত করা হয়েছে।
অ্যাপটির বিশেষত্ব হলো, বিপদের মুহূর্তে কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই সাহায্য চাওয়ার সুযোগ। ব্যবহারকারী নিবন্ধনের পর মোবাইল ফোনের পাওয়ার বাটন চাপলেই সক্রিয় হয়ে যাবে SOS সিগন্যাল। সঙ্গে সঙ্গে নির্ধারিত কন্টাক্ট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে লাইভ লোকেশনসহ জরুরি বার্তা।
প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান টেক বাজার বলছেন, বাংলাদেশে এই ধরনের সমন্বিত ও রিয়েল-টাইম SOS সিস্টেম এখনো ব্যাপকভাবে চালু হয়নি। সেই জায়গা থেকেই 'Survivor’s Path' নিরাপত্তা প্রযুক্তিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
এই উদ্যোগের পেছনে রয়েছেন তরুণ উদ্যোক্তা মুনাজিয়া স্নিগ্ধা মুন। তিনি দ্য নিউজকে জানান, নিরাপত্তা, প্রযুক্তি ও মানবাধিকার এই তিনটি বিষয়কে একত্রে এনে তৈরি করা হয়েছে এই প্ল্যাটফর্ম। তার ভাষায়, 'প্রতিটি মানুষ যেন বিপদের মুহূর্তে একা না থাকে' এই লক্ষ্য নিয়েই কাজ করছেন তারা।
তিনি আরও জানান, খুব শিগগিরই 'Survivor’s Path' অ্যাপটি Google Play Store-এ উন্মুক্ত করা হবে। একই সঙ্গে চালু করা হবে মানসিক স্বাস্থ্য সুরক্ষা হেল্পলাইন এবং একটি সাপোর্ট সেন্টার।
উদ্যোক্তারা বিশ্বাস করেন, এই অ্যাপটি শুধু একটি প্রযুক্তি উদ্যোগ নয় বরং এটি ধীরে ধীরে একটি সামাজিক আন্দোলনে রূপ নিতে পারে, যেখানে বিপদের মুহূর্তে পাশে দাঁড়ানো হবে সবার দায়িত্ব হিসেবে।
বিশেষজ্ঞদের মতে, যেখানে এক সেকেন্ডের দেরি জীবন-মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে, সেখানে ‘Survivor’s Path’ হতে পারে একটি নির্ভরযোগ্য সহায়তা।
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেম জোরদার করতে ইন্টেনসিভ ওয়ার্কশপের মাধ্যমে আজ মঙ্গলবার ২৩ জুন শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম দ্ ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে এগিয়ে থাকতে এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে ফেসবুকে (Facebook) আমূল পরিবর্তন আনছে মেটা (Meta)। সোমবার, ১৬ জুন ২০২৬ এক ব্লগ পোস্টে ...
সব মন্তব্য
No Comments