শাহ আলম ডাকুয়া:
বরিশালের উজিরপুর উপজেলায় এমন অনেক কথ্য ভাষার শব্দ রয়েছে যা বাংলাদেশের বাংলা একাডেমি, বরিশালের আঞ্চলিক ভাষার অভিধানেও স্থান পায়নি আমার জানা মতে। সে সব শব্দ সংগ্রহ করা হচ্ছে। উজিরপুরের বামরাইল ইউনিয়নের হস্তিশুণ্ড গ্রাম থেকে তেমনি একটি শব্দ ‘ক্যাল ক্যাল’ সংগ্রহ করা হয়েছে। এ শব্দের অর্থ বলার আগে কয়েকটা বাক্য নিচে দেয়া হলো।
১.
‘ক্যাল ক্যাল’ ভাঙা বেড়াইদ্যা হুতি দ্যাস ক্যা? মাইয়ার গায় জ¦র।
২.
হর তো এহিনদাÑ ‘ক্যাল ক্যাল’ এক কতা হোনতে ভাল্লাগে না।
৩.
‘ক্যাল ক্যাল’ কানের গোড়ায় আইয়া ভ্যানোর ভ্যানোর হরিস না- ওদিগ হর।
এ তিনটি বাক্য পাঠ করার সাথে সাথে উজিরপুর এলাকার বাসিন্দারা বুঝতে পেরে গেছেন ‘ক্যাল ক্যাল’ শব্দের অর্থ কী?Ñ ক্যাল ক্যাল মানে ‘বারবার’।
শব্দের অর্থ : ক্যাল ক্যাল=বারবার, বেড়াইদ্যা=টিনের/কাঠের/খড় দিয়ে তৈরি ঘরের বেড়া, হুতি=উঁকি দেয়া, দ্যাস= দেয়া/দেওয়া, হর=সরে যাওয়া, এহিনদা=এখান থেকে, কতা=কথা, হোনতে=শুনতে, ভাল্লাগে= ভালো লাগে, গোড়ায়=কাছে, আইয়া=এসে/আসা, ভ্যানোর=ভনভন/প্যান প্যান করা, এক কথা বারবার বলা। হরিস= করা (করিস), ওদিক=ওদিকে, ওইদিকে।
বর্তমান যুগে বরিশাল এলাকায় একটি কথা শোনা যায়- ‘যে আশায় ঘোরোফেরো-মাইয়ার গায় জ¦র’। এ প্রচলিত বাক্যটি ১৯৮০ সালের পরে থেকে শোনা যাচ্ছে। এর আগে ব্রিটিশ বা পাকিস্তান আমলে শোনা গেছে- ‘ক্যাল ক্যাল ভাঙা বেড়াইদ্যা হুতি দ্যাস ক্যা? মাইয়ার গায় জ¦র।’
এ প্রচলিত বাক্যটির মূল তাৎপর্য হলো- বাংলাদেশে বর্তমান যুগের মতো মোবাইল/ফেসবুক/ইন্টারনেট/ইমো/ম্যাসেঞ্জার ছিল না আশির দশক পর্যন্ত। তখন গ্রামের ছেলেমেয়েদের প্রেম হতো-গোপনে-আবডালে। তখনকার সময় প্রেমিক নানা ছুতায় প্রেমিকার বাড়ি যেত। বেড়ার ফাঁক দিয়ে প্রেমিকার সাথে কথা বলার চেষ্টা করতো। মেয়ের বাবা বিষয়টি বুঝতে পেরে বলতো- ‘ক্যাল ক্যাল ভাঙা বেড়াইদ্যা হুতি দ্যাস ক্যা? মাইয়ার গায় জ¦র।’
-সংগ্রহ ও সম্পাদনা : শাহ আলম ডাকুয়া
স্টাফ রিপোর্টার: হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ...
স্টাফ রিপোর্টার: আজ ১২ ভাদ্র, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কালজয়ী এই কবি ইংরেজি ১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১৩৮৩ বঙ্গাব্দ ...
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হ ...
সুজয় ঘোষ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা ...
সব মন্তব্য
No Comments