ডেস্ক রিপোর্ট: মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) পাশাপাশি ই-পাসপোর্টের আবেদনও অনলাইনে করা যায়। ঘরে বসে সঠিক নিয়মে তথ্য পূরণ করে আবেদন করার পর নির্দিষ্ট পাসপোর্ট কার্যালয়ে গিয়ে ছবি তোলার পাশাপাশি আঙুলের ছাপ দিতে হবে। ফলে বারবার পাসপোর্ট কার্যালয়ে যাওয়ার কষ্ট করতে হবে না।
এমআরপির আবেদন যেভাবে
মেশিন রিডেবল পাসপোর্টের জন্য
ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। এখানে বাংলা ও ইংরেজিতে কিছু নিয়ম লেখা রয়েছে, যা ভালোভাবে পড়ে পৃষ্ঠার নিচের দিকে থাকা সম্মতি বক্সে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর ফরমে প্রয়োজনীয় সব তথ্য ধাপে ধাপে পূরণ করতে হবে। ফিয়ের বিষয়েও সেখানে উল্লেখ আছে। ফরমটি অনলাইনে জমা দিলে ১৫ কার্যদিবসের মধ্যে যে পাসপোর্ট কার্যালয়ের জন্য আবেদন করা হয়েছে, সেখানে গিয়ে ছবি তোলার পাশাপাশি আঙুলের ছাপ দিতে হবে।
ই-পাসপোর্টের আবেদন যেভাবে
ই-পাসপোর্টের জন্য ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করে ফরমে প্রয়োজনীয় সব তথ্য ধাপে ধাপে পূরণ করতে হবে। ফরম অনলাইনে জমা দেওয়ার পর নির্দিষ্ট পাসপোর্ট কার্যালয়ে গিয়ে বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে। তাই আবেদনের আগে অবশ্যই আপনার কাছাকাছি পাসপোর্ট কার্যালয়ে ই-পাসপোর্ট সেবা দেওয়া হয় কি না, তা ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।
প্রথম আলো
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক ২.০’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments