জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শাহাদাত হোসেনের 'হাজিমেমাশোও' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের একটি কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত বনিকের সঞ্চালনায় বইটির লেখক অধ্যাপক মো. শাহাদাত হোসেন বলেন, 'একটি দেশকে জানতে হলে আগে সেই দেশের মানুষকে এবং তাদের শিক্ষা-সংস্কৃতির সূক্ষ্মতাকে জানতে হয়। এটি সেই দেশের জনগণের হৃদয়ে এক গভীর অভিযাত্রাও। হাজিমেমাশোও এসব ধারণার সারমর্মের মধ্যে-ই উদ্ভাসিত একটি মর্মস্পর্শী কাহিনি, যা জাপান নামক একটি ভূখণ্ডের আত্মাকে প্রকাশ করার চেষ্টা করেছে। প্রকৃত শিক্ষা- জ্ঞান, সংস্কৃতি, সততা, মূল্যবোধ এবং দায়িত্বের গভীর বোধের পবিত্র সংমিশ্রণ। জাপানে আমার প্রবাসী অভিযাত্রার অনেক অন্তরঙ্গ ঘটনাপঞ্জি এবং জীবনোপলব্ধির মর্মবাণী রয়েছে এই বইয়ে, যা জাপানের মানুষের সাথে আমার সামাজিক যোগাযোগের মিথোস্ক্রিয়ার চিত্রপটের সাথে জড়িত।'
বইটির প্রকাশক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক মুশতাক ইবনে আয়ুব বলেন, 'জাপানের কাহিনি নিয়ে অনেক লেখক লিখেছেন, কিন্তু হাজিমেমাশোও বইয়ে শাহাদাত স্যার স্যার ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কাহিনি ফুঠিয়ে তুলেছেন। শাহাদাত স্যারের লেখার একটি নিজস্ব স্টাইল আছে। আমি লেখকদের জনপ্রিয় লেখক আর গুরুত্বপূর্ণ লেখক হিসেবে ভাগ করি। সমকালীন সময়ে শাহাদাত স্যার একজন গুরুত্বপূর্ণ লেখক বলে আমি মনে করি।'
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নুহু আলম, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদ আহসান, ফার্মেসি বিভাগের অধ্যাপক সাকিবা ইয়াসমিন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক মোহা. সাবির হোসেন, অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান, অধ্যাপক তাসলিমা নাহার ও অধ্যাপক বোরহান উদ্দিন প্রমুখ।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments