পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৪ এ মোট শিক্ষার্থীদের সংখ্যা ২০০৮৫৩ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯৮৯২৯ জন ও অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯২৪ জন। মোট পাশের হার ৮৯.২৬%। জিপিএ ৫.০০ প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা ২৮০৭৪ জন। এদের মধ্যে ছাত্র ১২৫৭৯ জন এবং ছাত্রী ১৫৪৯৫ জন। বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৬ জন। শতভাগ পাশকরা স্কুলের সংখ্যা ২৮৯টি। শতভাগ ফেলকরা স্কুলের সংখ্যা ২টি। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ২৬৮৫টি স্কুলের পরীক্ষা
২৬৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৯০.৮৭% ,চাঁপাইনবাবগঞ্জ ৮৮.৮২%, নাটোর ৮৯.০৬%, নওগাঁ ৮৮.২৮%, পাবনা ৮৯.২৫% , সিরাজগঞ্জ ৮৭.৮৮%
,বগুড়া ৮৯.৯২% এবং জয়পুরহাট জেলায় পাশ করেছে ৯০.৪৭%।
ফলাফল পর্যালোচনায় দেখা যায়,এবারে বেড়েছে পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা,পাশাপাশি বেড়েছে শতভাগ পাশ ও ফেল করা স্কুলের সংখ্যাও।
এই শিক্ষাবোর্ডের অধীনে ৮৯ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ শিক্ষার্থী। যা গত বছর ছিল ২৬ হাজার ৮৭৭ জন। ২ হাজার ৬৮৫ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ২৮৯ স্কুল থেকে। যা গত বছর ছিল ১৭৮টি স্কুল। এছাড়াও এবার দুইটি স্কুল থেকে কেউ পাস করেনি। যা গত বছর ছিল একটি।
বরাবরের মতো এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৯০ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৬ দশমিক ৭৮ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৯৫ ছাত্রী। আর জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫৭৯ জন ছাত্র।
রোববার (১২ মে) দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments