রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৫৫

প্রকাশ : 05 Nov 2026
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৫৫

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।


বুধবার (০৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে।


গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৯৪ জন, মতিঝিল বিভাগ ৮৫ জন, তেজগাঁও বিভাগ ৯০ জন, মিরপুর বিভাগ ১৪১ জন, গুলশান বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ৪১ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।


অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫৩৯ পিস ইয়াবা, ১ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, ৩টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন, ১ হাজার ৫০০ টাকা এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়।


ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পর্কিত খবর

;