বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাবি সিন্ডিকেট সভায় ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪৩তম সভায় এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয়।
চূড়ান্ত অনুমোদনসহ প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে এই উন্নয়ন প্রকল্প ২০২৬-২০২৭ অর্থবছর থেকে পরবর্তী ৩ বছরের মেয়াদে বাস্তবায়িত হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পে আছে, ছাত্রদের জন্য ৩টি ও ছাত্রীদের জন্য ৩টি নতুন হল নির্মাণ; শেরে বাংলা ফজলুল হক হল পুনঃনির্মাণ; চিকিৎসা কেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জুবেরী হাউসসহ কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক ভবন পুনঃনির্মাণ; ইনোভেশন হাব নির্মাণ; ক্যাম্পাসের অভ্যন্তরীন সড়ক নির্মাণ ও সংস্কার ইত্যাদি।
প্রস্তাবের অন্তর্ভুক্ত হল, হোস্টেল ও ডরমিটরি নির্মাণ সম্পন্ন হলে অতিরিক্ত ৭ হাজারেরও বেশি শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা এবং উচ্চতর গবেষণাগারের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ হলে গবেষণার ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments