পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নে শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করতে নতুনকুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের বাছাইয়ে খেলোয়াড়দের উপস্থিতি কম হওয়ায় আয়োজকেরা ইউনিয়নের ৩২টি গ্রামে মাইকিং করে ব্যাপক প্রচারণা চালান। এরপর বুধবার (২৮ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে গলেহা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাছাই কমিটির সভাপতি মো. তোফায়েল প্রধান। গলেহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনার রহমান। এ সময় মাঠজুড়ে শিশু-কিশোরদের উপস্থিতি ও খেলাধুলাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বাছাই কমিটি সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর বাছাই কার্যক্রম শুরু হলে ১০টি ইভেন্টে আশানুরূপ খেলোয়াড়ের উপস্থিতি পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইউনিয়নের প্রতিটি গ্রামে প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ইউনিয়নের ৩২টি গ্রামে মাইকিং করে পরদিন সকাল ৯টায় আবেদনকারী খেলোয়াড়দের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। প্রচারণার পর বুধবারের বাছাইয়ে খেলোয়াড়দের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
নতুনকুঁড়ি স্পোর্টসে শিশু-কিশোরদের অংশগ্রহণের জন্য রয়েছে ১০টি ইভেন্ট। এগুলো হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস। এসব ইভেন্টে বাছাইয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের ক্রীড়াদক্ষতা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
বাছাই কমিটির দলনেতা, নাট্যকার ও শিশু সংগঠক অধ্যাপক মো. আব্দুর রহিম বলেন, শিশু-কিশোরদের অনুপ্রাণিত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে সরকারের লক্ষ্য বাস্তবায়নে আমরা বাছাই কার্যক্রমটি জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করেছি। এ কাজে কমিটির সভাপতি চেয়ারম্যান মো. তোফায়েল প্রধান ও সদস্যসচিব প্রধান শিক্ষক মো. জাকারিয়ার উৎসাহ-উদ্দীপনা ছিল প্রশংসনীয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ১০টি ইভেন্টে বাছাই কার্যক্রম আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে। এ ইউনিয়নে মোট ১৭৬ জন খেলোয়াড় বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
স্টাফ রিপোর্টার: ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতর্ক নতুন কিছু নয়। উত্তেজনার মুহূর্তে মুখের ওপর হাত রেখে কথা বলতেও দেখা যায় ফুটবলারদের। কিন্তু সেই অভ্যাসই এবার বিপদ ডেকে আনল নেইমারের জন্য। প্রত ...
সব মন্তব্য
No Comments