Dengu
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং খুলনা বিভাগে ১ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৫২ জনে। মাসভিত্তিক হিসাবে অক্টোবরে সর্বোচ্চ ১৮১ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে মৃত্যু হয়েছে।
বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৮৮ জন, চট্টগ্রামে ২৯৫ জন, খুলনায় ২২১ জন, বরিশালে ২১৩ জন, রাজশাহীতে ১৪৮ জন, ময়মনসিংহে ৮৩ জন, রংপুরে ৬৭ জন এবং সিলেট বিভাগে ১৯ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩৭১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৮ হাজার ৮০ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ২ হাজার ৫৯৮ জন, খুলনায় ৯৭৩ জন, বরিশালে ৬৯১ জন, রাজশাহীতে ৬৫২ জন, চট্টগ্রামে ৪০২ জন, ময়মনসিংহে ২৩৭ জন, রংপুরে ২২৬ জন এবং সিলেট বিভাগে ৬০ জন চিকিৎসা নিচ্ছেন।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৪ নভেম্বর সকাল ৮টা থেকে ০৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামজনিত কারণে ৩ জনে ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন। বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু শূন্য এবং সন্দেহজনক হামে মৃত্যু ৬ জন। এই নিয়ে চলতি বছরে ১৫ মার্চ থেকে অদ্যাবধি নিশ্চিত ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয় ...
সব মন্তব্য
No Comments