স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু শূন্য এবং সন্দেহজনক হামে মৃত্যু ৬ জন। এই নিয়ে চলতি বছরে ১৫ মার্চ থেকে অদ্যাবধি নিশ্চিত হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০৫ জনে এবং সন্দেহজনক হামে মোট মৃত্যু ১,১৬৪ জনে। সব মিলিয়ে হামজনিত কারণে মোট মৃত্যু ১,২৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ৩ নভেম্বর সকাল ৮টা থেকে ৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই ৪ জন এবং অন্যান্য বিভাগে আরও ২ জন সন্দেহজনক হাম রোগী মারা গেছেন।
আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১,৩২৫ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৩৪,১৪৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৭ জন, যার ফলে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২৪,১৫০ জন।
হাসপাতালে ভর্তির চিত্রেও চাপ বাড়ছে। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ২,০৮,৬৩৪ জন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১,৯৯,৮৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১,৩১৮ জনের বেশি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হামের প্রকোপ মার্চ থেকে শুরু হয়ে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে এবং মৃত্যুর সংখ্যাও সেখানে বেশি। শিশুদের মধ্যে মৃত্যুহার বেশি হওয়ায় অভিভাবকদের দ্রুত টিকাদান কেন্দ্রে যোগাযোগ এবং জ্বর ও র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৪ নভেম্বর সকাল ৮টা থেকে ০৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামজনিত কারণে ৩ জনে ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন। বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয় ...
সব মন্তব্য
No Comments