স্টাফ রিপোটার : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীরা বা ভোক্তারা যেন প্রতারিত না হয় সে ব্যাপারে সর্বোচ্চ নজরদারি রাখা হবে বলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।
শনিবার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৮ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৪ উপলক্ষ্যে সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, মেলায় কোনো ভোক্তা বা দর্শনার্থী যেন প্রতারিত না হয় সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। এব্যাপারে ভোক্তা অধিকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেয়া হবে। দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় অভিযোগ বক্স ও হেল্প ডেক্স খোলা রাখা হবে। অভিযোগ পেলেই যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।
আহসানুল ইসলামবলেন, এবছর মেলা প্রাঙ্গণকে দৃষ্টিনন্দন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে সামনে আনার জন্য মেলার প্রবেশদ্বার করা হয়েছে কর্ণফুলি টানেলের আদলে। এক পাশে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ও অপর পাশে বিমান বন্দরের থার্ড টার্মিনালের প্রতিচ্ছবি রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য রপ্তানিকে বহুমুখী করার মাধ্যমে রপ্তানি বাণিজ্য বাড়ানো। গার্মেন্টেস খাতের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় পণ্যের রপ্তানি বহুমুখীকরণ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এখন পাট এবং চামড়া শিল্পের ওপর বিশেষ নজর দিচ্ছি। এই দুই খাতে অপার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী যে পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করুন না কেন, আমরা সারা বছর সেটা নিয়ে কাজ করবো।
প্রতিমন্ত্রী আরো বলেন, গত ১৫ বছরে ৬ গুণ রপ্তানি বাণিজ্য বাড়ানো সম্ভব হয়েছে। আমরা সেখানে বসে থাকতে চাইনা। পণ্য বহুমুখীকরণ করা গেলে দেশের রপ্তানি আয় একশো বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী জানান, দেশের রপ্তানি বাণিজ্য বাড়াতে হবে। রপ্তানি বাড়াতে না পারলে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ানো সম্ভব হবে না। আমাদের মূল লক্ষ্য হবে লোকাল কর্মসংস্থান ও রপ্তানি বাড়ানো।
আহসানুল ইসলাম (টিটু) জানান, এবার মেলায় তুরস্ক, ইন্দোনেশিয়া, হংকং, ইরান, ভারত, পাকিস্তানসহ ১৬ থেকে ১৮ টি বিদেশি প্যাভিলিয়ন থাকবে। মেলায় ই-কমার্স সেবাকে আরো বেগবান করা হবে। যাতে সারা দেশের মানুষ এই সুবিধা পেতে পারে।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তা এবং মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব নিয়োজিত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী মেলা প্রাঙ্গণ ও প্রাঙ্গণের বাইরে নিয়মিত টহল দিবে।
আহসানুল ইসলাম বলেন, মেলায় যাতায়াতের সুবিধার জন্য মেট্রোরেল ও এলিভেটেট এক্সপ্রেসওয়ে সাথে সংযুক্ত করতে ফার্মগেট থেকে বাসের ব্যবস্থা করা হয়ে। যাতে উত্তরা থেকে যারা মেলায় আসবে তারা মেট্রোরেল এসে ফার্মগেট থেকে বাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা মেলায় চলে আসতে পারেন সেই সুবিধা রাখা হয়েছে।
আশপাশে প্রচুর অপরিকল্পিত দোকান পাট বসে যেখানে মানহীন পণ্য বিক্রয় হয় সেগুলো কীভাবে প্রতিরোধ করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ইপিবি এবং ভোক্তা অধিকারকে কড়া নির্দেশ দেয়া হবে মেলাতে কোনো মানহীন পণ্য বিক্রয় বা প্রদর্শন করা যাবে না। কেউ করলে বিক্রয় বা প্রদর্শন বন্ধের ব্যবস্থা ভোক্তা অধিকার নেবে। ভোক্তাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ রাখবো না।
মেলায় বিদেশিদের আনতে কী ব্যবস্থা নেয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশের মিশনে কমার্শিয়াল কাউন্সিলর রয়েছে। তাদেরকে এবার আমরা মেলায় নিয়ে আসবো এবং পণ্যের ব্র্যান্ডিং করা হবে।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ইপিবির ভাইস চেয়ারম্যান এএইসএম আহসান, অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রহিম, ইপিবির মহাপরিচালক-১ মাহবুবুর রহমান, মহাপরিচালক-২ বেবি রাণী কর্মকার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিজেদের সব মডেলের ইলেকট্রিক বাইকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। উৎসবের মৌ ...
রফিকুল ইসলাম সুজন: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাট জমে উঠেছে। এবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি হাটে কোরবানির পশু বিক্রি হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপো ...
ডেস্ক রিপোর্ট: দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমে অংশ নিতে বাংলাদেশ ...
ডেস্ক রিপোর্ট: দেশের জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশি কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড আনুষ্ঠানিকভাবে তাদের ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ (বপিস) ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ নামে সম্পূর্ণ নতুন সেবা চালু কর ...
সব মন্তব্য
No Comments