আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের সাথে কয়েক সপ্তাহ ধরে আলোচনা শেষে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর, শনিবার (১২ জুলাই) রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ১ আগস্ট থেকে মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির উপর ৩০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
মার্কিন মিত্রদের ক্ষুব্ধ এবং বিনিয়োগকারীদের বিচলিত করে এমন বাণিজ্য যুদ্ধের তীব্রতার মধ্যে, ট্রাম্প ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এবং মেক্সিকান রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউমকে লেখা পৃথক চিঠিতে সর্বশেষ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যা শনিবার তার ট্রুথ সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করা হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইইউ এবং মেক্সিকো এই শুল্ককে অন্যায্য এবং সংকটজনক বলে প্রতিক্রিয়া জানিয়েছে এবং নির্ধারিত সময়সীমার আগেই একটি বৃহত্তর বাণিজ্য চুক্তি সম্পাদনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
মেক্সিকান রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম বলেছেন, তিনি নিশ্চিত যে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। "আমি সবসময় বলেছি এই ক্ষেত্রে, আপনাকে যা করতে হবে তা হল যেকোনো সমস্যার মুখোমুখি হওয়ার জন্য মাথা ঠান্ডা রাখা," মেক্সিকান রাজ্য সোনোরাতে এক অনুষ্ঠানে শেইনবাউম বলেন।
"মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সাথে আমরা কী কী বিষয়ে কাজ করতে পারি এবং কী কী করতে পারি না সে বিষয়েও আমরা স্পষ্ট। এবং এমন কিছু আছে যা নিয়ে কখনও আলোচনা করা যায় না: যেমন-আমাদের দেশের সার্বভৌমত্ব," তিনি আরো বলেন।
ট্রাম্প এই সপ্তাহে কানাডা, জাপান এবং ব্রাজিল সহ আরও ২৩টি বাণিজ্যিক অংশীদারকে একই রকম চিঠি পাঠিয়েছেন, যেখানে ২০% থেকে ৫০% পর্যন্ত বিস্তৃত শুল্কহার নির্ধারণ করা হয়েছে, সেইসাথে তামার উপর ৫০% শুল্কারোপ করা হয়েছে।
মার্কিন রাষ্ট্রপতি বলেছেন যে ৩০% হার "সমস্ত খাতভিত্তিক শুল্ক থেকে আলাদা", যা ইঙ্গিত করে যে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর ৫০% শুল্কারোপ এবং গাড়ি আমদানির উপর ২৫% শুল্কারোপ বহাল থাকবে।
ট্রাম্প এপ্রিল মাসে নতুন শুল্ক আরোপের জন্য ৯০ দিনের সমসয়সীমা ঘোষণা করার মাধ্যমে কয়েক ডজন নতুন বাণিজ্য চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি এখন পর্যন্ত কেবলমাত্র ব্রিটেন, চীন এবং ভিয়েতনামের সাথে কাঠামোগত চুক্তি নিশ্চিত করতে পেরেছেন।
যদিও ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ হতে ইউভুক্ত ২৭টি দেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আশা করা হচ্ছে।
ইইউকে দেয়া ট্রাম্পের চিঠিতে ইউরোপকে নিজস্ব শুল্ক প্রত্যাহারের দাবি অন্তর্ভুক্ত ছিল। "বৃহৎ বাণিজ্য ঘাটতি কমাতে ইউরোপীয় ইউনিয়ন আমাদের কাছ থেকে কোনো প্রকার শুল্ক ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ ও উন্মুক্ত বাজার প্রবেশাধিকারের অনুমতি দেবে," তিনি লিখেছেন।
ভন ডের লেইন বলেছেন যে ৩০% শুল্ক আরোপিত হলে তা, "আটলান্টিকের উভয় পাশের দেশগুলোর ব্যবসা-বাণিজ্য, ভোক্তা-অধিকার এবং অসুস্থ মানুষের চিকিৎসা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান ট্রান্সআটলান্টিক সরবরাহ-ব্যবস্থাকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে।"
তিনি আরও বলেন, ইইউ একটি বাণিজ্য চুক্তির লক্ষ্যে কাজ চালিয়ে যাবে, তবে "প্রয়োজনে আনুপাতিক প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ সহ ইইউ নিজেদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।"
মেক্সিকোর অর্থ মন্ত্রণালয় শনিবার জানিয়েছে যে মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে যুক্তরাষ্ট্র একটি চিঠি পাঠাবে বলে তাদেরকে জানানো হয়েছে।
"আমরা গোলটেবিল বৈঠকে উল্লেখ করেছি যে যুক্তরাষ্ট্রের এই শুল্ক বৃদ্ধি একটি অন্যায্য আচরণ এবং এটির সাথে আমরা কোনোভাবেই একমত নই," মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় নেগোম্বো কারাগারে দুই মাদক চক্রের বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন কারারক্ষীও রয়েছেন বলে জানিয়েছে কর্ত ...
স্টাফ রিপোর্টার: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশন থেমে গেল শেষ ষোলোতেই। ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আর্লিং হল্যান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে সেলেসাওরা। আর এই জয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতার ছলে আক্ষেপ করে বলেছেন, তিনি অন্তত আটটি যুদ্ধ মিটমাট করলেও নোবেল শান্তি পুরস্কার পাননি। শুক্র ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা রোববার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হয়েছে। এতে রেকর্ডসংখ্যক মানুষের সমাগম হয়। ইরানের রা ...
সব মন্তব্য
No Comments