বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং-এর উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের গুণগত মান ও দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় “ফাইল ম্যানেজমেন্ট” বিষয়ে অতিরিক্ত সচিব মো. জাফর ইকবাল, “শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী নিয়োগ বোর্ডের নথি প্রস্তুত সংক্রান্ত” বিষয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, “কর্মকর্তার পালনীয় কোড অফ কন্ডাক্ট” বিষয়ে বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম আশরাফুজ্জামান এবং “ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার-এর ভিত্তিতে কর্মকর্তার পালনীয় দায়িত্ব” বিষয়ে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বক্তব্য প্রদান করেন। কর্মশালা সঞ্চালন করেন সেন্টারের অতিরিক্ত পরিচালক ড. এ.টি.এম সামছুজ্জোহা।
উল্লেখ্য, সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং উচ্চশিক্ষায় সফলতা অর্জনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ধারাবাহিক কর্মশালার আয়োজন করে আসছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments