ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত জুলাই মাসে ৫৮৯০টি ফৌজদারি ও ৩৪১৭টি ট্রাফিক মামলা সহ মোট ৯৩০৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
ডিএমপির বিজ্ঞ আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, গত জুলাই মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগ কর্তৃক সর্বমোট ৫৮৯০টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এতে ধৃত আসামির সংখ্যা ১০ হাজার ৪৩৭ জন এবং কারাদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ৬ হাজার ৮৬১ জন। এসব মামলায় অর্থদণ্ডের পরিমাণ ২৩ লাখ ৪৬ হাজার ১২০ টাকা এবং নিলাম বা বাজেয়াপ্তের পরিমাণ ২ লাখ ৫৮ হাজার ২৩০ টাকা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মহানগরে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ এবং ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৩৩টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘন করায় জুলাই মাসে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে দায়েরকৃত মামলার সংখ্যা ১৩৪০টি। এর মধ্যে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩৪১৭টি এবং আদায়কৃত অর্থদণ্ডের পরিমাণ ৮ লাখ ২ হাজার ৭০০ টাকা।
ডিএমপি জানায়, বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক বিভিন্ন অপরাধের বিচার তাৎক্ষণিক হওয়ায় মহানগরবাসীর মনে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বাড়ছে এবং অপরাধীদের মনে ভীতি সঞ্চার হচ্ছে, যা ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখছে।
স্টাফ রিপোর্টার:বরাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৩ জন, লালবাগ বিভাগ ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানার র্যা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ডিএমপির মি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চ ...
সব মন্তব্য
No Comments