স্টাফ রিপোর্টার: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তিন দিনের সরকারি সফর সমাপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তুরস্ক সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী আন্তালিয়া ত্যাগ করেন। সেখান থেকে তিনি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সেখানে অবতরণ করেন। পরে স্থানীয় সময় রাত ৮টার দিকে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি।
গত মঙ্গলবার ১০ নভেম্বর তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সফরকালে সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন। তাঁর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পায়। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সহায়তায় তিনি পাঁচ দফা জরুরি প্রস্তাবও তুলে ধরেন।
সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কয়েকজন বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এর মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচিও ছিল সফরসূচিতে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পরবর্তী সময়ে ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দ ...
ফেরদৌস আহমেদ, আনতালিয়া (তুরস্ক) থেকে: ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ।বৃহস্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকায় ভারতীয় ...
স্টাফ রিপোর্টার: নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সংবাদমাধ্যমের মান নিশ্চিত করতে পেশাদা ...
সব মন্তব্য
No Comments