ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে জানার জন্য আমি দেশে গিয়েছিলাম। ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে। আশা করছি, উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারব। আমরা বাংলাদেশের মত গুরত্বপূর্ণ বন্ধুদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি। তবে আমি এ ব্যাপারে নির্দিষ্ট কোন দিন তারিখ বলতে পারছি না। উৎপাদন বাড়ছে এটা ইতিবাচক দিক। ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে শুক্রবার সকালে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্য রেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কোভিডের মধ্যে গত এক বছরে ব্যবসা বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ভারতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশেও ভারতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এর মানে হলো যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা ভাল থাকে তাহলে কোডিড অতিমারির মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখত পারব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভাল। তবে আমাদের উভয় দেশকে এখনও সতর্ক থাকতে হবে। বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু দেশ। বাংলাদেশও কোডিডের বিরুদ্ধে লড়াই করছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হব। করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কঠোর পরিশ্রম করছে এতে আমি আনন্দিত।
এসয় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ প্রমুখ। এর আগে গত ১৮ জুলাই বিক্রিম দোরাস্বামী আখাউড়া চেকপোষ্ট দিয়ে স্বস্ত্রীক নিজ দেশে গিয়ে ছিলেন।
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে। শুক্রবার ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ...
সব মন্তব্য
No Comments