স্টাফ রিপোর্টার:রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীতে এক পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় একটি বাস ও এর চালককে আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ। আটককৃত চালকের নাম মোঃ সাইফুল (২৬)।
যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, আজ শনিবার ৩০ আগস্ট সকাল ১০টা ৫০ মিনিটের দিকে বাসটি এক পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে রাস্তা বন্ধ করে দেয় এবং ধাওয়া করে শনির আখড়া এলাকা থেকে চালকসহ বাসটিকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায়, বাসের নিচে চাপা পড়া ওই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক চালক ও বাসটিকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন।
স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ ...
স্টাফ রিপোর্টার: কোনো ব্যক্তি একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দণ্ডিত হলে আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া সেই সাজা একই সঙ্গে চলার বা গণনার সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, পৃথক ...
স্টাফ রিপার্টার:ৎরাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্প ...
সব মন্তব্য
No Comments