স্টাফ রিপোর্টার: কমের চেয়েও কম- ‘উন্মাদনার উন্মাদ’ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের জন্য সাশ্রয়ী লেনদেনের সুযোগ তৈরি করলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায়। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা প্রতি হাজারে মাত্র ১১.৯৯ টাকা ক্যাশ আউট চার্জে (*শর্ত প্রযোজ্য) টাকা উত্তোলনের সুবিধা পাবেন।
দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও প্রতিযোগিতামূলক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেড (উপায়) শুরু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবায় আকর্ষণীয় চার্জ প্রদান করে আসছে। NPSB-এর মাধ্যমে উপায় -এ টাকা নিয়ে UCB ATM থেকে ক্যাশ আউট চার্জ শূন্য, সেন্ড মানি ফ্রি-সহ ফান্ড ট্রান্সফার ও অন্যান্য সেবায় ইতোমধ্যে বাজারের সর্বনিম্ন বা প্রতিযোগীতামূলক চার্জের সুবিধা দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে।
উপায়ের ‘উন্মাদনার উন্মাদ’ ক্যাম্পেইন গ্রাহকদের নিয়মিত লেনদেনকে অধিকতর সাশ্রয়ী করার পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবার প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়াবে বলেও প্রত্যাশা করা যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: শ্রমিক অসন্তোষের জেরে সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রথমে ছয়টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার খবর এলেও পরবর্তী আপডেটে সংখ্যাটি সাতটিতে দাঁড়িয়েছে। এছাড়া নির ...
স্টাফ রিপোর্টার: ক্রেতাদের জন্য কেনাকাটা আরও সাশ্রয়ী ও উপভোগ্য করতে বিশেষ ১১.১১ ক্যাম্পেইন চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ক্যাম্পেইনটি চলবে আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত। এ সময় এপেক্সের অ্যা ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে সোনার দাম বাড়েনি, কমেছে। আগের নিউজে ভুল করে দাম বেড়েছে লেখা হয়েছিল। সঠিক তথ্য হলো, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা তৃতীয় দফায় সোনার দাম কমিয়েছে। নতু ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম আবার সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ ১ ...
সব মন্তব্য
No Comments