স্টাফ রিপোর্টার: দেশের বাজারে সোনার দাম বাড়েনি, কমেছে। আগের নিউজে ভুল করে দাম বেড়েছে লেখা হয়েছিল। সঠিক তথ্য হলো, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা তৃতীয় দফায় সোনার দাম কমিয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এর আগের দিন বুধবার (১১ নভেম্বর) ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ওই দিনও ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৭১৬ টাকা। বাজুসের বিজ্ঞপ্তিতে গ্রামপ্রতি দাম হিসেবে ২২ ক্যারেটে ১৯ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটে ১৫ হাজার ৬১০ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১২ হাজার ৭৫০ টাকা উল্লেখ রয়েছে। এই গ্রামপ্রতি দামকে ভরিতে রূপান্তর করলে একই ভরিপ্রতি দাম পাওয়া যায়। হিসাবের ক্ষেত্রে ১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম ধরা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। এদিন সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাজুস জানিয়েছে, সোনার এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। তবে মজুরি এই দামের সঙ্গে যুক্ত নয়। ক্রেতাকে সোনার দামের সঙ্গে আলাদাভাবে মজুরি দিতে হবে। অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে বর্ণিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
স্টাফ রিপোর্টার: কমের চেয়েও কম- ‘উন্মাদনার উন্মাদ’ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের জন্য সাশ্রয়ী লেনদেনের সুযোগ তৈরি করলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায়। এই ক্যাম্পেইনের আওতায় ...
স্টাফ রিপোর্টার: শ্রমিক অসন্তোষের জেরে সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রথমে ছয়টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার খবর এলেও পরবর্তী আপডেটে সংখ্যাটি সাতটিতে দাঁড়িয়েছে। এছাড়া নির ...
স্টাফ রিপোর্টার: ক্রেতাদের জন্য কেনাকাটা আরও সাশ্রয়ী ও উপভোগ্য করতে বিশেষ ১১.১১ ক্যাম্পেইন চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ক্যাম্পেইনটি চলবে আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত। এ সময় এপেক্সের অ্যা ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম আবার সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ ১ ...
সব মন্তব্য
No Comments