যশোর অফিস: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে। এনসিপির নেতারা অভিযোগ করেছেন, দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই বাড়িতে পেট্রোল বোমা মারার কথা জানান। তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
এনসিপির সহ-যুব ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. ওয়াহিদ উজ জামানের দাবি, রাত পৌনে ১২টার পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তার দাবি, আগুনে বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং নুসরাতের বাবা-মাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন। তবে এ ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ এখনো দেখা হয়নি বলেও তিনি জানিয়েছেন।
এদিকে এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। দলের মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতও একই ধারণার কথা জানিয়েছেন। তবে হামলাকারীদের পরিচয় এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। আগুনে দুটি ছাগল পুড়ে মারা গেছে বলেও জানা গেছে।
ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে পুলিশের বক্তব্য এনসিপির দাবির সঙ্গে পুরোপুরি মিলছে না। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, যে ঘরে আগুন দেওয়া হয়েছে সেটি ছিল গরু রাখার একটি ঘর। তার ভাষ্য অনুযায়ী, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং প্রতিবেশীরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানিয়েছেন, নুসরাত তাবাসসুমের মা-বাবা ওই বাড়ি থেকে ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত আরেকটি তিনতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন। সেখানে আগুন লাগেনি। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ হতাহত বা দগ্ধ হননি বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। কে বা কারা আগুন দিয়েছে তা চিহ্নিত করতে তদন্ত চলছে। ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের পুরাতন বাড়িতে আগুন লাগার ঘটনায় পেট্রোল বোমা বা নাশকতার স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিত নাশকতার অংশ বলে মন্তব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৮০তম জন্মদিন আজ ১২ নভেম্বর। ১৯৪৬ সালের এই দিনে তিনি নওগাঁয় নিজ নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার মা বেগম হাসনা ...
স্টাফ রিপোর্টার: জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নে ...
সব মন্তব্য
No Comments