ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৬২ মামলা, ডাম্পিং ৫২৪ গাড়ি

প্রকাশ : 08 Jul 2026
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৬২ মামলা, ডাম্পিং ৫২৪ গাড়ি

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২০৬২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫২৪টি গাড়ি ডাম্পিং ও ৩৮৪টি গাড়ি রেকার করা হয়েছে।


সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।


ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ১৫৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১৮৪টি মামলা হয়েছে।


সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগে। এ বিভাগে ৬৩টি বাস, ৬২টি ট্রাক, ৬২টি কাভার্ডভ্যান, ৬৭টি সিএনজি ও ১৩৫টি মোটরসাইকেলসহ মোট ৫৩৩টি মামলা করা হয়। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে।


এছাড়া ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪টি বাস, ৩টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৪৫টি মামলা হয়েছে।


ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

সম্পর্কিত খবর

;