স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর সকাল ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু ৬ জন এবং নিশ্চিত হাম রোগীর মৃত্যু শূন্য।
একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ৩৫১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১১৩ জন। এ সময়ে হামে মৃত্যুর জেলা-ভিত্তিক তথ্যে ঢাকায় ২ জন এবং ময়মনসিংহে ২ জনের কথা উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭ জন। একই সময়ে মোট নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৭২৩ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১৯০ জন এবং নিশ্চিত হাম রোগীর মোট মৃত্যু হয়েছে ১০৫ জন।
এছাড়া ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হাম রোগীর মধ্যে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন এবং হাসপাতাল থেকে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ২ লাখ ৭ হাজার ৯০৩ জন বলে তথ্যে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। শিশুদের নিয়মিত টিকাদান, আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকা এবং পরিচ্ছন্নতা মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনে আরো ভ্যাকসিন আমদানি করার সক্ষমতা সরকারের রয়েছে। শিশুদের নিউমোন ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ২ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাঁদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ৮ট ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত ও প্রাণহানি। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময় এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ...
সব মন্তব্য
No Comments