আন্তর্জাতিক ডেস্ক: ইরাক ও ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক বাহিনীর প্রবেশ বা যুদ্ধে জড়ানোকে ‘স্থূল ও ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, নয় মাস আগে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলা না হলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য নীতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “ইরাকের দিকে তাকান, আমাদের কত বড় ক্ষতি হয়েছে। আমরা কী বোকামি করেছি! আমাদের আসলে প্রথমেই সেখানে যাওয়া উচিত হয়নি। একইভাবে ইরানেও সামরিকভাবে প্রবেশ করা উচিত ছিল না। কিন্তু সমস্যা হলো, ইরানের সেই বিপজ্জনক পারমাণবিক সক্ষমতা রয়েছে।”
ইরানের ওপর হামলার যৌক্তিকতা তুলে ধরে ট্রাম্প বলেন, “নয় মাস আগে আমাদের বি-২ স্টিলথ বোমারু বিমান দিয়ে যদি তাদের পারমাণবিক কেন্দ্রগুলোতে নিখুঁত আঘাত না হানতাম, তবে আজ তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকত। তখন বৈশ্বিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। হয়তো ইসরায়েলের অস্তিত্বই থাকত না, এমনকি মধ্যপ্রাচ্যেরও না।”
ইরানি সেনাবাহিনীকে পুরোপুরি ধ্বংস না করার কৌশল ব্যাখ্যা করে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই ইরানের নিয়মিত সেনাবাহিনীকে এড়িয়ে গেছে। “আমরা তাদের সেনাবাহিনীকে স্পর্শ করিনি, কারণ আমরা মনে করি তারা তুলনামূলক নমনীয়। প্রশাসনের ভেতরে কিছু উগ্র নেতৃত্ব ছিল, আমরা কেবল তাদেরই সরিয়েছি। পুরো বাহিনী ধ্বংস করলে দেশটি ৪০ বছরেও ঘুরে দাঁড়াতে পারত না। আমরা সেই ভুল করতে চাইনি।”
ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কোনো তাড়াহুড়ো নেই। “আমরা ইরানের সঙ্গে একটি অসাধারণ চুক্তি করতে যাচ্ছি। তেহরান রাজি না হলে আমরা ফিরে গিয়ে সামরিকভাবে শেষ করে দেব।” তবে তিনি যোগ করেন, যুদ্ধের চেয়ে চুক্তির মাধ্যমেই প্রাণহানি ঠেকানো সম্ভব। চুক্তি হলেই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দরকষাকষিতে ইরানের দক্ষতার প্রশংসা করে ট্রাম্প বলেন, “ওরা খুব দক্ষ। তবে যুক্তরাষ্ট্র যা চায়, ধীরে ধীরে তা আদায় করে নিচ্ছে। তাড়াহুড়ো করলে ভালো চুক্তি হয় না। আমরা যা চাই, সেটি না পেলে অন্য উপায়ে শেষ করব।”
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জেরে বিশ্বের সব দেশকে সতর্ক করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিনিদের অবৈধ নিষেধাজ্ঞা কার্যকর থেকে বিরত থাকতে সব দেশ বাধ্য। আর কেউ যদি এটি ...
সব মন্তব্য
No Comments