আন্তর্জাতিক ডেস্ক: রবিবার দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে। এর কেন্দ্র ছিল ২০ দশমিক ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া থেকে ১১ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে কোনো বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের প্রভাব পড়ে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে। চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী মৃদু কম্পন অনুভূত হয়। আতঙ্কে অনেক বাসিন্দা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এর আগে শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ভারতের আসামের বিলাসিপাড়ায় ৪ দশমিক ৪ থেকে ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। কম গভীরতার কারণে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি ঝাঁকুনি টের পান স্থানীয়রা। বড় ধরনের ক্ষতি না হলেও পরপর দুই দিনের কম্পনে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
সব মন্তব্য
No Comments