আন্তর্জাতিক ডেস্ক: নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে অন্তর্বতী সরকারের শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী কাঠমুন্ডু রাষ্ট্রপতির সরকারি বাসভবন 'শীতল নিবাসে' প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তাকে শপথ পড়ান।
নেপালি গণমাধ্যম জানিয়েছে, নতুন এই অন্তর্বতীকালীন সরকারকে আগামী ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকরণ, দুর্নীতি ও শাসনব্যবস্থার অচলাবস্থার বিরুদ্ধে দেশজুড়ে তরুণ প্রজন্মের আন্দোলনের মুখে পূর্ববর্তি সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে সর্বসম্মতভাবে অর্ন্বতী প্রশাসনের নেতৃত্বে আসেন সুশিলা কার্কি।
২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments