চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম নগরের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার ওই বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে আগুন লাগাতে পারে। তবে পেট্রলবোমা ব্যবহারের বিষয়টি এখনো স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিচতলার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
ওসি আরও জানান, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় ড. ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে। অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও জানা যায়নি।
ড. মুহাম্মদ ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে পাঁচলাইশের এই বাড়িতে। তার মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে।
এর আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া গত দুই দিনে সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখায় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
স্টাফ রিপোর্টার: সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের ধারাবাহিক অগ্নিসন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, মানুষ হত্যা এবং গ্রামীণ ব্যাংকের ওপর সিরিজ হামলা কঠোরভাবে দমন করতে হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত কয ...
স্টাফ রিপোর্টার: দেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধ ...
সব মন্তব্য
No Comments